ঢামেক হাসপাতাল থেকে অপহৃত শিশু উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৬, ১৯:৪৩আপডেট : ২২ মার্চ ২০২৬, ২০:০০

ঈদুল ফিতরের দিন ঢাকা মেডিল্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে অপহৃত দুই বছরের শিশু কাজী ফুজাইলকে উদ্ধার করেছে র‍্যাব-১০। সেইসঙ্গে গ্রেফতার করা হয়েছে অপহরণকারীকেও। 

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অপহরণকারী তানভীরকে গ্রেফতারসহ উদ্ধার করা হয় শিশুটিকে। অপহরণের পর মুক্তিপণ হিসেবে সাড়ে তিন লাখ টাকা দাবি করেছিল চক্রটি। 

ঈদের দিন (২১ মার্চ) দুপুরে অসুস্থ নানাকে দেখতে মা ও খালার সঙ্গে ঢাকা মেডিক্যালে গিয়েছিল ছোট্ট ফুজাইল। দুপুর ২টা ৫৮ মিনিটের দিকে হঠাৎ দেখা যায় ফুজাইল পাশে নেই। চারদিকে খোঁজাখুঁজি যখন তুঙ্গে, ঠিক তখনই বিকাল ৪টায় এক অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে ফুজাইলের বাবার কাছে। দাবি করা হয় ৩ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ। রাত গড়াতেই অগ্রিম ৫০ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে অপহরণকারীরা। এ ঘটনায় শিশুটির বাবা মাজহারুল ইসলাম শাহবাগ থানায় মামলা করেন। পরে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-১০-এর একটি চৌকস আভিযানিক দল। 

এরই প্রেক্ষিতে শনিবার গভীর রাতে যাত্রাবাড়ীর ধলপুর এলাকা থেকে সুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধারসহ গ্রেফতার করা হয়েছে মূল হোতা এম এম তানভীরকে (৩৫)। 

গ্রেফতার তানভীরের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব জানায়, পরিকল্পিতভাবেই হাসপাতাল থেকে শিশুটিকে সরিয়ে নিয়েছিলেন তানভীর। শিশুটি মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করলে তাকে খেলনা ও চকলেট দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করা হতো। অপহরণকারী তানভীরের বাড়ি পটুয়াখালীর দশমিনা এলাকায়।

র‍্যাব-১০-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিপিসি-১) সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী জানান, উদ্ধার করা শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

/এসএনকে/এসটি/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম