ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরছে রাজধানীতে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ মার্চ ২০২৬, ১১:২৫আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১২:৫১

টানা আট দিনের দীর্ঘ ঈদ ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে প্রাণ ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকায়। খুলছে সব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি অফিস। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ গত দুদিন ধরে রাজধানীতে ফিরতে শুরু করায় বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে এখন উপচে পড়া ভিড়। 

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গত কয়েকদিনের শুনশান নীরবতা ভেঙে আজ গণপরিবহনের সংখ্যা বেড়েছে। রামপুরা, বাড্ডা, মালিবাগ, শাহবাগ ও ফার্মগেট এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই অফিসগামী যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গত কয়েকদিনের যাত্রীখরা কাটিয়ে বাসগুলোতে উপভোগ্য ভিড় থাকায় পরিবহন শ্রমিকদের মাঝেও স্বস্তি দেখা গেছে।

রাজধানীর রামপুরা এলাকায় বসবাসকারী বেসরকারি ব্যাংক কর্মকর্তা আবু সাদাত বলেন, “পরিবার নিয়ে ঈদ কাটিয়ে গতকালই ঢাকা ফিরেছি। আজ সকালে মহাখালী অফিসের উদ্দেশ্যে বের হয়েছি। বাসে যাত্রী থাকলেও স্বাভাবিক সময়ের মতো সেই যানজট আজ নেই। যাতায়াতে বেশ স্বস্তি পাচ্ছি।” আগামী সপ্তাহের কর্মদিবসে রাজধানীর স্বাভাবিক চিত্রে ফিরবে বলে জানান তিনি। 

একই চিত্র দেখা গেছে গুলশান ও বনশ্রী এলাকায়। গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আরাফাত ইসলাম জানান, চক্রাকার বাসে ওঠার জন্য প্রতিদিন যে দীর্ঘ লাইন থাকে, আজ তা তুলনামূলক কম। তিনি মনে করেন, “আজ অফিস খুললেও আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি এবং এরপর শুক্র-শনিবার রয়েছে। ফলে আগামী রবিবার থেকেই রাজধানী তার পূর্ণ ও চিরচেনা রূপে ফিরবে।” 

সকাল থেকেই গুলিস্থান থেকে ধানমন্ডি হয়ে গাবতলী, কল্যাণপুর, শাহবাগ-আসাদ গেট হয়ে গাবতলী মিরপুর, আবার ফার্মগেট হয়ে মিরপুর, উত্তরা অভিমুখী সব সড়কে বাসের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি দেখা গেছে। সিএনজিচালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং অ্যাপের মোটরসাইকেলগুলোর উপস্থিতিও ছিল লক্ষণীয়।

প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়সহ মতিঝিল ও কারওয়ান বাজার এলাকায় কর্মজীবী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অফিস পাড়া। দীর্ঘ ছুটির আলসেমি কাটিয়ে নতুন উদ্যমে কাজে ফিরছেন নগরবাসী।  

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে
আবারও গ্রেফতার রিজেন্টের সেই সাহেদ 
ঢাকায় আবারও বৃষ্টি
সর্বশেষ খবর
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী 
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী 
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৪৯ 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৪৯ 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না