এবারের ঈদটি ছিল সেরা: ইসি আনোয়ারুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৬, ১৮:৪৭আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৮:৪৭

সদ্য শেষ হওয়া ঈদুল ফিতরকে সেরা আখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, “এবারেরটি ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি ঈদ। জাতিকে এত সুন্দর নির্বাচন উপহার দেওয়ার পর, সবার সঙ্গে মিলে ঈদের নামাজ আদায় করাটা ছিল দারুণ আত্মতৃপ্তির।”

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী পুনর্মিলনী সভায় তিনি এসব কথা বলেন। সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজসহ ইসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাত দিনের ছুটির পর ইসিতে ফিরে কমিশনের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

‎সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নির্বাচন কমিশন শিগগিরই ইসি বিটের সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবে। 

এ সময় ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, “রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নেতাদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করা হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

/এএজে/এবিএম/
সম্পর্কিত
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
সুপারিশ পাওয়া প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান
সর্বশেষ খবর
বিশ্বমানের পর্যটন খাত গড়ে তুলতে সরকারের পরিকল্পনা নিয়ে যা বললেন মন্ত্রী
বিশ্বমানের পর্যটন খাত গড়ে তুলতে সরকারের পরিকল্পনা নিয়ে যা বললেন মন্ত্রী
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৬)
সম্পত্তির বিরোধের জেরে বিচারকের বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ
সম্পত্তির বিরোধের জেরে বিচারকের বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব