‘মব’ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খুবই আলোচিত: তথ্যমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৬, ১৬:১৭আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১৬:১৭

সরকার ‘মব’ সংস্কৃতিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাসপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘মব সম্পর্কে আমাদের সরকার বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খুবই আলোচিত। আপনারা সবাই জানেন, মব বিষয়ে আমাদের পজিশনটা কী।’’

তিনি বলেন, ‘‘তবে আমাদের সবারই মাথায় রাখতে হবে— আমরা যখন একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছি, তখন দীর্ঘদিনের একটা বেআইনি প্রেক্ষাপটের ওপরে দাঁড়িয়ে আমাদের দায়িত্বটা পালন করতে হচ্ছে।’’ 

জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘‘নিশ্চয়ই গণমাধ্যমের সঙ্গে আপনার সংযোগ আছে এবং মব সম্পর্কে আমাদের সরকার বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খুবই আলোচিত। সবাই আপনারা জানেন আমাদের পজিশনটা কী।’

তিনি বলেন, ‘‘তবে আমাদের সবারই মাথায় রাখতে হবে— আমরা যখন একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছি, তখন দীর্ঘদিনের একটা বেআইনি প্রেক্ষাপটের ওপরে দাঁড়িয়ে আমাদের দায়িত্বটা পালন করতে হচ্ছে।’’ তিনি বলেন, ‘‘আশা করি, দীর্ঘদিনের যে জঞ্জাল, দীর্ঘদিনের যে অপসংস্কৃতি আমাদের অনেকের মাথার মধ্যে কাজ করছে, সেখান থেকে আমরা খুব দ্রুতই আইনের জায়গাতে ফিরে আসতে পারবো।’’

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান, তথ্য সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম