নাসির-তামিমা মামলার সাফাই সাক্ষ্য শুরু: যা বললেন তামিমা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ মার্চ ২০২৬, ১৭:৩৩ আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৭:৩৩

অন্যের স্ত্রীকে বিয়ে ও ব্যভিচারের অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মী নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন। সোমবার (৩০ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির হয়ে তিনি ন্যায়বিচার প্রার্থনা করেন। 

দুপুর দেড়টার দিকে শুরু হওয়া জবানবন্দিতে তামিমা আদালতকে বলেন, “২০১৫ সালের জুলাই মাসে আমি সৌদিয়া এয়ারলাইন্সে বিমানবালা হিসেবে চাকরি শুরু করি। নাসির হোসেন আমাকে কোনোভাবে প্রলুব্ধ করেননি। নাসিরের সঙ্গে বিয়ের আগে আমার কোনও শারীরিক সম্পর্ক ছিল না।”

সাবেক স্বামী ও মামলার বাদী রাকিব হাসান প্রসঙ্গে তিনি জানান, “২০১৬ সালের ২৩ ডিসেম্বর আমি রাকিবকে তালাক দিয়েছি। তালাকের পর তার সঙ্গে আমার কোনও সম্পর্ক বা যোগাযোগ ছিল না। এমনকি তালাক দেওয়ার ৫ বছর পর নাসিরের সঙ্গে আমার বিয়ে হয়েছে। তালাকের নোটিশ ও কাবিননামার ঠিকানাও একই ছিল।”  

তামিমার জবানবন্দি শেষ হওয়ার পর বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান তাকে জেরা শুরু করেন। তবে সোমবার জেরা শেষ না হওয়ায় আদালত আগামী ৮ এপ্রিল অবশিষ্ট জেরা এবং ক্রিকেটার নাসিরের সাফাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি করেন। এরপর ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পিবিআই তদন্ত প্রতিবেদনে নাসির, তামিমা এবং তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেয়। ২০২২ সালের ২৪ জানুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন, তবে তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।

গত বছর ১৬ এপ্রিল ১০ জনের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার সাক্ষ্য পর্ব শেষ হয়। গত ১০ মার্চ আত্মপক্ষ শুনানিতে নাসির ও তামিমা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছিলেন। 

/এএসএ/এসটি/ 
সম্পর্কিত
আদালত থেকে আসামির পলায়ন: পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত, তদন্তে কমিটি
যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: গ্রেফতার বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
সর্বশেষ খবর
‘জঙ্গিবিরোধী অভিযানে’ ৭ হত্যা: শেখ হাসিনাসহ আসামিদের অভিযোগ গঠনের শুনানি ২৮ অক্টোবর
‘জঙ্গিবিরোধী অভিযানে’ ৭ হত্যা: শেখ হাসিনাসহ আসামিদের অভিযোগ গঠনের শুনানি ২৮ অক্টোবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিভিন্ন ব্যাংকে লেনদেন সেবা বিঘ্ন: আইটি প্রতিষ্ঠানকে তলব করলো বাংলাদেশ ব্যাংক
বিভিন্ন ব্যাংকে লেনদেন সেবা বিঘ্ন: আইটি প্রতিষ্ঠানকে তলব করলো বাংলাদেশ ব্যাংক
এবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
এবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক