গাবতলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মাদ্রাসাছাত্রী নুসরাতের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ মার্চ ২০২৬, ১৫:৫৩আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৫:৫৩

রাজধানীর দারুসসালাম থানার গাবতলী বেড়িবাঁধ এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় নুসরাত জাহান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত নুসরাত মোহাম্মদপুর হাফিজা মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার খেজুরিয়া গ্রামের মো. সোহাগের মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে মোহাম্মদপুর ফিউচার হাউজিংয়ের ২ নম্বর রোডে বসবাস করতেন। 

নিহতের চাচা আবু হানিফ জানান, দুই দিন আগে নুসরাত তার বাবা-মা ও ছোট বোনের সাথে গাজীপুরে খালার বাসায় বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে সেখান থেকে সপরিবারে মোহাম্মদপুরের বাসায় ফেরার পথে গাবতলী বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নুসরাত রাস্তা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তবে পরিবারের অন্য সদস্যরা বেঁচে যান।   

আহত নুসরাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকরা মৃত ঘোষণার পর নুসরাতের মরদেহটি তাৎক্ষণিকভাবে স্বজনরা নিয়ে গেছেন। 

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
বুড়িগঙ্গা নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা  
সর্বশেষ খবর
লংমার্চ করে কি সরকারের পতন ঘটানো সম্ভব
লংমার্চ করে কি সরকারের পতন ঘটানো সম্ভব
শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট
শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট
যাত্রাবাড়ীতে পর পর ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
যাত্রাবাড়ীতে পর পর ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার