শেয়ারবাজারে ধস, ভোটারদেরই দুষলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
০৬ নভেম্বর ২০২৬, ১৮:১১ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৮:১১

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ইতিহাসের অন্যতম বড় দরপতনের জন্য ভোটারদেরই দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের কারণেই শেয়ারবাজারে এই ধস নেমেছে।

বৃহস্পতিবার প্রযুক্তিনির্ভর সূচক নাসডাক ৫ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারগুলোর দরপতনের ফলেই বাজারে এ বড় পতন ঘটে। মঙ্গলবারের মধ্যমেয়াদি নির্বাচনে যে ডেমোক্র্যাট প্রার্থীরা জয়ী হয়েছেন, তারা নির্বাচনী প্রচারণায় এআই প্রযুক্তির ওপর বিধিনিষেধ আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর ফলে এআই উন্নয়ন ও ডেটা সেন্টারগুলোর ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীরা চরম শঙ্কায় পড়েছেন।

বৃহস্পতিবারের দরপতনের প্রতিক্রিয়ায় নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ‘ডেমোক্র্যাটদের মঙ্গলবার বড় বিজয়ের কারণেই আজ শেয়ারবাজারে ধস নেমেছে- এটি দেখা অত্যন্ত দুঃখজনক, এর জন্য আপনারা নিজেদের ছাড়া আর কাউকেই দোষ দিতে পারেন না!’

ঘটনার নেপথ্য বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবারের এই পতনটি ছিল কিছুটা বিলম্বিত প্রতিক্রিয়া। কারণ মঙ্গলবারের নির্বাচনের প্রাথমিক ফলাফল স্পষ্ট হওয়ার পর বুধবারে শেয়ারবাজারে উল্টো বড় ধরনের উত্থান দেখা দিয়েছিল। ট্রাম্প তখন তড়িঘড়ি করে বাজার চাঙ্গা হওয়ার সেই কৃতিত্ব নিজের ঝুলিতে টেনেছিলেন।

তবে ধাক্কা এখনও সামলে ওঠা যায়নি। বৃহস্পতিবার শেষ রাতের আগাম শেয়ার বাণিজ্যে বা প্রি-মার্কেট ট্রেডিংয়ে আবারও সূচকের পতন দেখা গেছে। একই সাথে এশিয়ার শেয়ারবাজারগুলোতেও বড় দরপতন লক্ষ্য করা গেছে, যা শুক্রবারও বাজারজুড়ে মন্দা বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: অ্যাক্সিওস

/এএস/ 
সম্পর্কিত
কী, কেন, কীভাবে হরমুজে ভারত-চীনসহ চার দেশকে ছাড়, কী চায় তেহরান?
নির্বচনে যে দলই জিতুক, নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী ‘ক্রিস’
ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ দিচ্ছে নিজ দলই
সর্বশেষ খবর
ডেঙ্গুতে মারা গেছেন সাংবাদিক নাদিম হাসান
ডেঙ্গুতে মারা গেছেন সাংবাদিক নাদিম হাসান
৫০ বিশ্ববিদ্যালয়ে ‘তৃতীয় ভাষা’ শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ ইউজিসির
৫০ বিশ্ববিদ্যালয়ে ‘তৃতীয় ভাষা’ শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ ইউজিসির
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা
ফেসওয়াশ থেকে সানস্ক্রিন, সবকিছুতেই কি ভিটামিন সি থাকা জরুরি?
ফেসওয়াশ থেকে সানস্ক্রিন, সবকিছুতেই কি ভিটামিন সি থাকা জরুরি?
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক