আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান মোশারফের আয়কর নথি জব্দের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ মার্চ ২০২৬, ১৬:০২আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৭:১৮

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন এবং তার স্ত্রী জান্নাতুল মাওয়ার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের আয়কর নথি জব্দেরও আদেশ দেওয়া হয়েছে। 

সোমবার (৩১ মার্চ) দুদকের পৃথক তিন আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল  জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। 

তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন উপ সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। 

ড. মোশারফ হোসেনের আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়, ড. এম মোশারফ হোসেনের বিরুদ্ধে ১ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৩ টাকার জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা হয়। মামলা তদন্তের স্বার্থে আসামি ড. এম মোশারফ হোসেনের ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত দাখিলকৃত আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

এছাড়া জান্নাতুল মাওয়ার আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ১৩ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৩৭৩ টাকার জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত সম্পদ অর্জন এবং সহায়তার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা হয়। মামলা তদন্তের স্বার্থে আসামি  জান্নাতুল মাওয়ার ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত দাখিলকৃত আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

আব্দুর রশিদ শিকদারের আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ৭ কোটি ২ লাখ ১৪ হাজার ৪০৬ টাকার জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ২০ বিধি অনুযায়ী আসামি আব্দুর রশিদের শুরু থেকে ২০২১-২২ করবর্ষ পর্যন্ত দাখিলকৃত আয়কর নথি জব্দপূর্বক পর্যালোচনা করা প্রয়োজন।

এএসএ/এমএএল/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?