বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্ক জোরদারে অঙ্গীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ১৮:৩৩আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৮:৩৩

বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে উষ্ণ অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে—বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, উন্নয়নমূলক অংশীদারিত্ব, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, বাণিজ্য দূতাবাস এবং অভিবাসন বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এছাড়া দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পরিসরে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য আয়ারল্যান্ডের সমর্থন কামনা করেন।

সাক্ষাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয়। উভয় পক্ষ শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেয়।

/এসও/এমএএল/
সম্পর্কিত
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের কী আলোচনা হলো
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ