হাদি হত্যার ‘পরিকল্পনাকারী’ সাবেক কাউন্সিলর বাপ্পীর পাসপোর্ট ব্লকের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৬, ২১:২২ আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ২১:২২

স্মার্ট ফ্যাশন ও চৌধুরী অ্যান্ড খান অটোব্রিকস মোরেলগঞ্জের স্বত্বাধিকারী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী হিসেবে গোয়েন্দা পুলিশের তদন্তে নাম আসা সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর পাসপোর্ট ব্লকের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. সোহেল রানা এ আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়েছে, তাজুল (তাইজুল) ইসলাম চৌধুরী বাপ্পী অবৈধভাবে ইটভাটা স্থাপন, দলিল দস্তাবেজ জালকরণ, প্রতারণা, জালিয়াতি, চাঁদাবাজির মাধ্যমে ২ কোটি ৫১ লাখ টাকা মানিলন্ডারিং সংক্রান্তে সম্পৃক্ত অপরাধ করেছে বলে তদন্তকালে তথ্য প্রমাণ পাওয়া গেছে।

অভিযুক্তের বিরুদ্ধে ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইন (সংশোধনী/২০১৫) এর ৪(২) ধারায় রাজধানীর পল্লবী থানায় গত ৫ মার্চ মামলা দায়ের করা হয়েছে। এজাহারনামীয় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। গ্রেফতার এড়ানোর জন্য যে কোনও সময় বিদেশ গমন করতে পারে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারনামীয় অভিযুক্তের বিদেশ গমনাগমন (পাসপোর্ট ব্লক) ও গ্রেফতারে সহায়তার জন্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন প্রশাসন) বরাবর আদেশ দেওয়া প্রয়োজন। এ সময় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোস্তফা সারোয়ার মুরাদ আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত হাদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসায় অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর হাদি মারা যান। এই মামলা তদন্ত শেষে গত ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। এতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীসহ ১৭ জনকে আসামি করা হয়। তবে মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের নারাজির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

/এএসএ/আরকে/
সম্পর্কিত
বিয়ের ২০ দিনের মাথায় ড্রাইভারের সঙ্গে পালালেন বিএনপি নেতার স্ত্রী
রিকশাচালক হাফিজুল হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা তরুণ কারাগারে
সর্বশেষ খবর
‘কার সঙ্গে আলোচনা করছি বুঝতে ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে’
‘কার সঙ্গে আলোচনা করছি বুঝতে ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে’
সাঈদীর মামলার বাদীকে গোপনে ‘গার্ড অব অনার’, রাতে কবর খুঁড়ে দাফন করলেন স্ত্রী-মেয়ে-বোন
সাঈদীর মামলার বাদীকে গোপনে ‘গার্ড অব অনার’, রাতে কবর খুঁড়ে দাফন করলেন স্ত্রী-মেয়ে-বোন
মেঘের কোলে হারানো ইনকাদের বিস্ময়, পাহাড়ের চূড়ায় রহস্যময় মাচু পিচু
মেঘের কোলে হারানো ইনকাদের বিস্ময়, পাহাড়ের চূড়ায় রহস্যময় মাচু পিচু
দেশের উন্নয়নে প্রধান বাধা কী, জানালেন সমাজকল্যাণ মন্ত্রী
দেশের উন্নয়নে প্রধান বাধা কী, জানালেন সমাজকল্যাণ মন্ত্রী
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ