মধ্যপ্রাচ্যে সংঘাত: দেশে পৌঁছেছে নিহত তারেকের মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৬, ২০:০১আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ২০:০১

ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী মোহাম্মদ তারেকের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে গালফ এয়ারের জিএফ-২২৫০ ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক তারেকের মরদেহ গ্রহণ করেন। এ সময় তারেকের স্বজন রিয়াজউদ্দীন উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমরা আমাদের নিয়ম অনুযায়ী এখন দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা দিচ্ছি। সঙ্গে আরও ৫০ হাজার টাকার চেক দিয়েছি। এরপর ৩ লাখ ৫০ হাজার টাকা সহায়তা করা হবে। ইন্সুরেন্স অনুযায়ী পরবর্তী সময়ে তার পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই সংকটের সময়ে প্রধানমন্ত্রী সবসময় প্রবাসীদের খোঁজ-খবর নিচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামার কানু মসজিদে তারেকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার অংশ নেন।

গত ১ মার্চ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত হন তারেক।

/এসও/আরকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের