কদমতলী‌তে কারাখানায় আগুন: ৬ মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
০৪ এপ্রিল ২০২৬, ১৬:৩৪ আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০০:৫৯

রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এরপর সেখান খে‌কে ছয়জ‌নের মর‌দেহ উদ্ধার উদ্ধার করা হ‌য়ে‌ছে।

শনিবার (৪ এপ্রিল) বিকালে ফায়ার সা‌র্ভিসের সদর দফতরের মি‌ডিয়া সে‌লের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

তিনি ব‌লেন, আগুন নিয়ন্ত্রণের পর সেখান থে‌কে ছয়জ‌নের মর‌দেহ উদ্ধার হ‌য়ে‌ছে। তারা নারী নাকি পুরুষ তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দগ্ধ দুজন হাসপাতালে

এ ঘটনায় মো. আসিফ (১৪) ও মো. জিসান নামে দুজনকে গুরুতর দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, আসিফের শরীরের প্রায় ১৫ শতাংশ এবং জিসানের ২২ শতাংশ দগ্ধ হয়েছে।

আগুনের ঘটনা ঘটেছে বেলা ১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলী ডিপজল গলি সড়ক এলাকায় একটি কারখানায়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল ৪টা ৪৪ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের পর কারখানার ভেতর থেকে ছয় শ্রমিকের পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আগুনের শুরুতে কিশোরসহ কয়েকজন শ্রমিক ভিতরে আটকা পড়ে যায়। উদ্ধারকারী অভিযান চালিয়ে সবাইকে বাইরে আনা চেষ্টা করা হয়, কিন্তু দগ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচজনের মৃত্যু ঘটে।

এ ঘটনায় কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ন্ত্রণে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস এখন তদন্ত শুরু করেছে।

পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

শনিবার রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানান।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণসহ সার্বিক ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালককে (অপারেশনস ও মেইনটেন্যান্স)কে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।

/এসএন‌কে/এআইবি/এম/
সম্পর্কিত
নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো ছেলে
শাহজালালে স্টোর বিল্ডিংয়ে আগুন, নেভালেন কর্মীরা
‘পূজার ছুটিতে সৈকতে ভিড়, ফাঁকা রিসোর্ট’ আগুনের ঘটনায় কতটা প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটনে?
সর্বশেষ খবর
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত
গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের, হাসপাতালে ভর্তি ১৩৭৩
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের, হাসপাতালে ভর্তি ১৩৭৩
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান