পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে লিবিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৬, ১৮:১৪আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১৮:১৪

বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলায়মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতা পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিবিয়া সরকারকে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীদের কর্মসংস্থান এবং বাংলাদেশ থেকে চিকিৎসা কর্মী নিয়োগের সাম্প্রতিক উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আটকে পড়া নাগরিকদের প্রত্যাবাসনে সহযোগিতার জন্য লিবিয়ান কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প এবং জনশক্তি খাতে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশ-লিবিয়া যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

রাষ্ট্রদূত সুলায়মান জ্বালানি ও জনশক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে লিবিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রতি অব্যাহত সহায়তার আশ্বাস প্রদান করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়সহ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে নিয়মিত বৈঠক ও উচ্চ পর্যায়ের সফরের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদারে লিবিয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
এটা আমাদের আলোচনার বিষয় না, মমতার বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম