মানবতাবিরোধী অপরাধের মামলা

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৬, ১৬:৫৭আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৬:৫৭

২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় মোট আসামি ২৮ জন।

বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

আজ এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু প্রসিকিউশনের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাননি বলে জানান আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ শুভ। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন শাইখ মাহদী। পরে আগামী ১৫ এপ্রিল এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এ বিষয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান বলেন, ডিফেন্সকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করেনি প্রসিকিউশন। এ কারণে আজ শুনানি হয়নি। আমরা শুধুমাত্র ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগের কপিই পেয়েছি। বাকি ডকুমেন্টসও আমরা প্রসিকিউশনের কাছে চেয়েছি। আশাকরি, আগামী তারিখের আগেই আমরা পাবো।

এ মামলায় উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার ও ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়া স্থানীয় কাউন্সিলর, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে।

বর্তমানে গ্রেফতার রয়েছেন চারজন। তারা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

গত ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এ মামলায় আনা তিনটি অভিযোগে প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজ, ৯ জন শহীদ হন। আহত হন আরও অনেকে।

/বিআই/এম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি, গ্রেফতার দুই আসামি রিমান্ডে 
প্রীতি উড়ানের মৃত্যু: অভিযোগপত্রে কী আছে
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
হান্নান মাসউদকে ঘিরে অভিযোগের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ
হান্নান মাসউদকে ঘিরে অভিযোগের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ
নারায়ণগঞ্জে ‘সুপার স্পেশালাইজড’ হাসপাতাল তৈরির কথা জানালেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
নারায়ণগঞ্জে ‘সুপার স্পেশালাইজড’ হাসপাতাল তৈরির কথা জানালেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
হাম থেকে সুস্থ হয়ে ডেঙ্গুর কাছে হেরে গেলো দেড় বছরের শিশুটি
রাজশাহীতে ডেঙ্গুতে প্রথম মৃত্যুহাম থেকে সুস্থ হয়ে ডেঙ্গুর কাছে হেরে গেলো দেড় বছরের শিশুটি
‘কিশোর গ্যাং’ অভিযোগে ১৮ জনকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
‘কিশোর গ্যাং’ অভিযোগে ১৮ জনকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
৩৮ বছর পর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর পর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে