রাজধানীর মিরপুরের বাংলাদেশ ইউনির্ভারসিটি অব প্রফেশনালসের (বিইউপি) অ্যাকাডেমিক ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের সময় শর্ট সার্কিটে থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন– আল মামুন (৩৪), সেলিম (৩০), রাসেল (৪৫) ও সুজন (৩১)।
হাসপাতালে নিয়ে যাওয়া দগ্ধদের সহকর্মী ওমর ফারুক জানিয়েছেন, মিরপুর-১২ নম্বর এলাকায় অবস্থিত বিইউপির একাডেমিক ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের কাজ করার সময় শর্ট সার্কিট থেকে বা অন্য কোনোভাবে এসিতে আগুনের ফুলকির সৃষ্টি হয়ে চার জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বিকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য আনা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের দগ্ধদের চিকিৎসা চলছে।