হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ এপ্রিল ২০২৬, ১৫:০৫ আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৫:০৫

কোটাবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন কারাগার থেকে আসামি মাহবুব আলীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. শাহজালাল মিয়া তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে আসামির জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমন-পীড়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে উল্লেখ করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এছাড়া, মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী সময়ে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে। শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে সাবেক এই প্রতিমন্ত্রীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিল নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম বিন আমিন। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে তার দুই হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় একই বছরের ২২ অক্টোবর তার ভাই আকিবুন নূর বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

/এএসএ/এম/
সম্পর্কিত
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা: দিলীপ আগারওয়ালা ৪ দিনের রিমান্ডে
প্রেমে পড়ে জীবন শেষ প্রবাসীর স্ত্রীর, প্রেমিক গ্রেফতার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না রাবির সেই শিক্ষার্থীকে
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না রাবির সেই শিক্ষার্থীকে
মিরপুরে ‘ফোর স্টার গ্রুপ’র ৩ ভাই গ্রেফতার
মিরপুরে ‘ফোর স্টার গ্রুপ’র ৩ ভাই গ্রেফতার
রোমান্টিক হিপোক্রেসি: সঙ্গীর বেলায় প্রতারণা, নিজের বেলায় অজুহাত?
রোমান্টিক হিপোক্রেসি: সঙ্গীর বেলায় প্রতারণা, নিজের বেলায় অজুহাত?
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি