যাত্রাবাড়ীতে পারভেজ হত্যা: মুন্না-কামরুলের দুই দিনের রিমান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৬, ১৫:০২আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৫:০২

রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনের সময় মো. পারভেজ মিয়া হত্যা মামলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের সাবেক এমপি প্রার্থী হারুনর রশীদ মুন্না এবং কামরুল হাসান রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।

গত ২৯ ডিসেম্বর সকাল ৬টার দিকে যাত্রাবাড়ী থানার মালঞ্চ গলি এলাকার একটি কমিউনিটি সেন্টারের পাশ থেকে মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে, ১৯ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধারণ জনগণ কামরুল হাসান রিপনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর থেকে দুজনই কারাগারে রয়েছেন।

মুন্না আওয়ামী লীগের যাত্রাবাড়ি থানার সাধারণ সম্পাদক এবং রিপন স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণ মহানগরের সভাপতি। 

গত ১৯ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার এসআই নাজমুল হাসান তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। কয়েক দফা পিছিয়ে আজ বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয় এবং এদিন তাদের আদালতে হাজির করা হয়।

শুনানিকালে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন অর রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে, আসামিদের পক্ষে ওবাইদুল ইসলামসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় অংশ নেন পারভেজ মিয়া। বিকালে আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা কানীছ ফাতেমা গত ২৯ অক্টোবর যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।

 

/এএসএ/এমএএল/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫ 
ঘটনার পেছনে বড় কোনও শক্তি আছে, আড়ালে কারা জানতে চান শিক্ষক গণপতির ভাই
সরকারি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ
সর্বশেষ খবর
গোপন সফরে মস্কোয় সিআইএ প্রধান, বৈঠকের কথা অস্বীকার রাশিয়ার
গোপন সফরে মস্কোয় সিআইএ প্রধান, বৈঠকের কথা অস্বীকার রাশিয়ার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা