ভিক্ষা চাই, রাস্তাটা করে দিন: হাসনাত আবদুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৬, ২০:২৮আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২০:২৮

কুমিল্লার দেবীদ্বার এলাকার মহাসড়ক যেন ‘মৃত্যুর মিছিলে’ পরিণত হয়েছে। সড়কের বেহাল দশা ও ক্রমবর্ধমান দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে সংসদ অধিবেশনে কান্নাকাটি ও আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘এই রাস্তা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাই—দ্রুত রাস্তাটি করে দিন।’

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘দেবীদ্বার এলাকার সড়কটি প্রত্যেকদিন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। কেবল এই মাসেই ২৩ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যখন আমরা মন্ত্রী মহোদয় বা প্রশাসনের সঙ্গে কথা বলি, তখন তারা প্রশাসনিক জটিলতার কথা বলেন। দীর্ঘ ১০-১২ বছর ধরে এই রাস্তায় কোনও কাজ হচ্ছে না।’’

তিনি আরও বলেন, ‘‘লাইন অব ক্রেডিটের (এলওসি) আন্ডারে এই মহাসড়কটি ছয় লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফিট হয়ে আছে। আমি এলাকায় মুখ দেখাতে পারি না। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আমাকে এখন বেঁধে রাখবে। আপনি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে একটি রুলিং দিন— যেন তিনি দ্রুত ব্যবস্থা নেন।’’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
১০ কোটির বিষয়ে হাসনাত বললেন ‘জ্ঞান থাকলে এ কথা বলতেন না’, যা বলছেন মোস্তাক
জেলা পরিষদ থেকে ‘টাকা নেওয়ার’ অভিযোগ, যা বলছেন এমপি হাসনাত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম