কুমিল্লা বিভাগ ও ময়নামতি নামে নতুন উপজেলা চান এমপি জসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৬, ২০:৩৪আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২০:৩৪

জাতীয় সংসদে কুমিল্লাকে বিভাগ ঘোষণা দাবি জানিয়েছেন কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) জসিম উদ্দিন। একইসঙ্গে বুড়িচংয় উপজেলার  ‘ময়নামতি’ ইউনিয়নের নামে একটি নতুন উপজেলার দাবি জানিয়েছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনে বুধবার (১৫ এপ্রিল) বিকালে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এই দাবি জানান।

জসিম উদ্দিন বলেন, আমার নির্বাচনি এলাকা কুমিল্লা-৫। আমাদের কুমিল্লার একটি প্রাণের দাবি—কুমিল্লা বিভাগ। কুমিল্লাকে বিভাগ করার প্রস্তাব নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এই সংসদে অনেক হাসি-তামাশা করা হয়েছে। কালক্ষেপণ করা হয়েছে কিন্তু কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ করা হয়নি।

ময়নামতি নামে উপজেলার দাবি জানিয়ে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্মৃতিময় জায়গা কুমিল্লার ময়নামতি। জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন একটা প্রাণের দাবি ছিল ময়নামতিকে উপজেলা করা।

এমপি জসিম আর বলেন, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে আমাদের ওপর দিয়ে, ঢাকা-সিলেট হাইওয়ে আমার ওপর দিয়ে, ঢাকা-সিলেট হাইওয়ে আমাদের ওপর দিয়ে গেছে। এমন কোনও সপ্তাহ নেই সড়ক দুর্ঘটনায় সেখানে মানুষ মারা যায় না। সড়ক নিরপত্তা জোরদারের আহ্বান জানান তিনি

/এসএমএ/এম/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান