ডিবি পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী গ্রেফতার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৬, ১৭:৫৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৭:৫৮

পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার ব্যক্তির নাম মো. আলামিন (৫১)। তিনি ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে একজন নারীর কাছ থেকে সাড়ে ১১ লাখ টাকা আত্মসাৎ করেন।  

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সূত্রাপুর থানা পুলিশের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গত ৫ এপ্রিল দুপুরে সূত্রাপুরের লক্ষ্মীবাজার এলাকার একজন নারীকে মোবাইল ফোনে কল দেয় প্রতারক চক্র। এ সময় তারা নিজেদের পুলিশের গোয়েন্দা শাখার সদস্য পরিচয় দিয়ে ওই নারীর ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে। পরে হিসাব ভেরিফিকেশনের কথা বলে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট ১১ লাখ ৫০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে চক্রটি।

তিনি আরও জানান, ওই ঘটনায় ভুক্তভোগী নারী সূত্রাপুর থানায় মামলা করেন। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় আজ ভোররাতে দারুসালামের বাতেন নগর এলাকায় অভিযান চালিয়ে আলামিনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৭টি মোবাইল ফোন, ৬৬টি সিমকার্ড, তিনটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, একটি চেকবই, ইউএস ১০০ ডলারের ছয়টি নোট, প্রতারণা লব্ধ নগদ ১২ হাজার ৫০০ টাকা এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আলামিন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তার সঙ্গে দেশি-বিদেশি প্রতারকদের যোগাযোগ রয়েছে। চক্রটি সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে ব্যাংক হিসাব খুলিয়ে সেই হিসাবের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করে। পরবর্তীতে ওসই অর্থ ডলারে রূপান্তর করে বিদেশে পাঠায়।

/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম