‘ঢাকার উত্তরাঞ্চল রুটে মেট্রোরেল সম্প্রসারণে কাজ চলছে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ১৫:৩৭আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৫:৩৮

রাজধানীর ভাটারা এলাকা থেকে হেমায়েতপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ মেট্রোরেল সংযোগ সম্প্রসারণের কাজ চলছে। ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৫ এর দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, নতুন রুটের উন্নয়ন কাজ ১০টি প্যাকেজে বিভক্ত এবং ২০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ ও ভূমির উঁচুতে (এলিভেটেড) রুট নির্মাণের কাজ চলছে।

তিনি বলেন, বর্তমানে হেমায়েতপুর ডিপোর ভূমি উন্নয়ন কাজ দ্রুত এগোচ্ছে এবং প্রায় ৭৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। রুটটি ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার আশা করা হচ্ছে। এদিকে মূল ট্র্যাক ও স্টেশনের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে।

প্রকল্পের বিস্তারিত বিবরণ অনুযায়ী, ‘নর্দার্ন রুট’ নামে পরিচিত এই রুট হবে ঢাকার প্রথম পূর্ব-পশ্চিম মেট্রোরেল। এতে ১৪টি স্টেশন থাকবে; যার মধ্যে ৯টি ভূগর্ভস্থ। প্রতিদিন ১২ দশমিক ৩ লাখ যাত্রী পরিবহন করার লক্ষ্য রয়েছে।

ভাটারা থেকে সাভারের কাছে হেমায়েতপুর পর্যন্ত যাত্রা সময় হবে মাত্র ৩২ মিনিট, এতে বর্তমানে জটিল সড়ক নেটওয়ার্ক ও যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে।

প্রতিটি বৈদ্যুতিক চালিত মেট্রোট্রেন ৩ হাজার ৮৮ জন যাত্রী বহন করতে সক্ষম হবে এবং প্রতি ঘণ্টায় উভয় দিকে ৫৩ হাজার ২০০ যাত্রী পরিবহন সম্ভব হবে। মোট ২০ কিলোমিটার রুটের মধ্যে ১৩ দশমিক ৫০ কিলোমিটার হবে ভূগর্ভস্থ।

ভূগর্ভস্থ স্টেশনগুলো নির্মিত হবে গাবতলী, দারুস সালাম, মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১৪, কচুখেত, বনানী, গুলশান-২ ও নতুনবাজারে। এলিভেটেড স্টেশনগুলো হবে হেমায়েতপুর, বালিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার ও ভাটারায়।

কর্মকর্তারা জানান, হেমায়েতপুর ডিপোর মৌলিক নকশা ও জমি অধিগ্রহণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

সরকার ও বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী এমআরটি লাইন-৫ প্রকল্পের ব্যয় হবে ৪১ হাজার ২৩৮ দশমিক ৫৫ কোটি টাকা। এর মধ্যে ২৯ হাজার ১১৭ দশমিক ৫ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তা হিসেবে দেবে এবং ১২ হাজার ১২১ দশমিক ৫০ কোটি টাকা সরকার বহন করবে।

প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী বলেন, আমরা নির্মাণকাজ ও যন্ত্রপাতির মানের বিষয়ে কোনও আপস করবো না। আধুনিক ও পরিবেশবান্ধব যন্ত্রপাতি ব্যবহার করা হবে যাতে দূষণ ও শব্দদূষণ এড়ানো যায়।

তিনি আরও জানান, রুটের এলিভেটেড অংশে শব্দ ও কম্পন নিয়ন্ত্রণে রাখতে কন্টিনিউয়াস ওয়েল্ডেড রেল (সিডব্লিউআর) ব্যবহার করা হবে এবং উভয় পাশে সাউন্ড ব্যারিয়ার ওয়াল নির্মাণ করা হবে।

সূত্র: বাসস

/আরকে/
সম্পর্কিত
মেট্রোরেলের নিচের সিসি ক্যামেরা আছে কিনা, জানতে চান হাইকোর্ট
মেট্রো স্টেশনে মাদকসহ যাত্রী আটক
মেট্রো স্টেশনে গোপনে তরুণীর ভিডিও করার অভিযোগ, যুবক আটক
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল