মেট্রো স্টেশনে গোপনে তরুণীর ভিডিও করার অভিযোগ, যুবক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ আগস্ট ২০২৬, ২২:০৫ আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ২২:২১

রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে দুই তরুণীর গোপন ভিডিও ধারণের অভিযোগে রঞ্জিত চন্দ্র সরকার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) আনুমানিক বিকাল সাড়ে ৩টার দিকে মেট্রো স্টেশনের সিঁড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, রঞ্জিত চন্দ্র কুমিল্লা সদরের শুভপুর গ্রামের প্রহল্লাদ চন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক।

ভুক্তভোগী দুই তরুণী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থী। মেট্রো স্টেশন থেকে নামার সময় সিঁড়িতে গোপনে ওই দুই তরুণীর ভিডিও ধারণ করছিলেন রঞ্জিত, অভিযোগ তরুণীদের।

ভিডিও ধারণের সময় বিষয়টি দেখতে পেয়ে তরুণীরা প্রতিবাদ করেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় রঞ্জিতকে আটক করে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, অভিযুক্ত রঞ্জিতের কাছে থাকা মোবাইল ফোনে ধারণ করা ওই দুই তরুণীর ভিডিও পাওয়া গেছে।

ভুক্তভোগী এক তরুণী বলেন, ‘সিঁড়ি দিয়ে নামার সময় রঞ্জিত আমাদের সামনে চলে যান এবং মোবাইল বের করে পেছনে ধরে আমাদের হাঁটার মুভমেন্ট ভিডিও করছেন। পরে তাকে ফোন দেখাতে বললে তিনি ফোনে ব্যক্তিগত ছবি আছে বলে দেখাতে অস্বীকৃতি জানান। পরে তার ফোন চেক করা হলে দেখা যায়, তিনি অন্য একটি অ্যাপ দিয়ে ভিডিও করছেন। তার ফোনে মিনিমাম ১০০ মেয়ের ব্যাকসাইডের ভিডিও ও হাঁটার ভিডিও রয়েছে।’

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি কৈশন্যু মারমা বলেন, অভিযুক্ত রঞ্জিত থানায় আছেন। এই ঘটনায় এখনও মামলা হয়নি। ঘটনার তদন্ত চলছে।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
সর্বশেষ খবর
বিশ্ব প্রবীণ দিবস আজ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
বিশ্ব প্রবীণ দিবস আজ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর, ২০২৬)
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা