হাওরের ধান যেন কোনোভাবেই নষ্ট না হয়: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৬, ০৪:১১আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৪:১১

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হাওরে পানি ঢোকার আগেই সব ধান কেটে ফেলতে হবে। কোনোভাবেই যেন ফসল নষ্ট না হয়, সে দিকে সর্বোচ্চ নজর দিতে হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে হাওরাঞ্চলের ধান কাটার অগ্রগতি ও সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদসহ হাওরাঞ্চলের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে হাওরাঞ্চলের ধান কাটা শেষ করতে হবে। যেসব এলাকায় ধান আগে কাটার উপযোগী, সেখানে প্রয়োজনে পাশের এলাকা থেকে হার্ভেস্টার ও শ্রমিক এনে কাটার নির্দেশ দেন তিনি। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার কথাও বলেন।

সভায় জানানো হয়, হার্ভেস্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, হাওরাঞ্চলের ধান সময়মতো কাটার জন্য সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

/এসআই/এম/
সম্পর্কিত
হাসপাতালের বাথরুম দেখে মন্ত্রী বললেন, ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করবো’
সারের সংকট তৈরির চেষ্টা করছে সংঘবদ্ধ চক্র: কৃষিমন্ত্রী
সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই