পার্বত্য এলাকায় হামের প্রাদুর্ভাব, জরুরি মেডিকেল ক্যাম্পের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ এপ্রিল ২০২৬, ১৯:২২ আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ২০:৩৪

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।

শনিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে সংগঠনটির যুগ্ম-সমন্বয়কারী মানবাধিকার কর্মী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী বলেন, দুর্গম এ ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সীমিত, এমনকি গণপরিবহনও নেই। ফলে আক্রান্ত শিশুদের আলীকদম সদর হাসপাতালে নিয়ে আসা পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ছে। তবুও কুরুকপাতা ইউনিয়ন থেকে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বাড়ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, স্থানীয় সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ইতোমধ্যে ওই ইউনিয়নে হামে আক্রান্ত হয়ে অন্তত চার শিশুর মৃত্যু হয়েছে।

এ পরিস্থিতিতে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে কুরুকপাতা ইউনিয়নে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসাসেবা চালুর জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করতে বিশেষ স্বাস্থ্য কর্মসূচি নেওয়ারও দাবি জানানো হয়।

একই সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে বেসরকারি উদ্যোগে মেডিকেল ক্যাম্প চালু করে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

 

 

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৬৬
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ইউ’র রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ইউ’র রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ,  কারাগারে আসামি
রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে আসামি
চীনে ধসে পড়ছে ‘এআই বাবল’, চাপে পুঁজিবাজার
চীনে ধসে পড়ছে ‘এআই বাবল’, চাপে পুঁজিবাজার
এবার পদকজয়ীদের জন্য দুই হাজার টাকাও উধাও!
এবার পদকজয়ীদের জন্য দুই হাজার টাকাও উধাও!
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি