ঢাবি ছাত্রীর ‘আত্মহত্যা’: শিক্ষক সুদীপ চক্রবর্তী কারাগারে

​বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ১৪:১৯ আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৪:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেফতার হওয়া সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ইকবাল হোসেন এই আবেদন করেন।

তবে এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তাকে আজ সকালে সিএমএম হাজতখানায় এনে রাখা হয়। রিমান্ডের আবেদন না থাকায় তাকে আদালতে উঠানো হয়নি। প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী ফুল মোহাম্মদ জামিনের আবেদন করেন। তিনি আদালতে বলেন, আসামি একজন ভালো শিক্ষক। ঘটনার কিছুই জানেন না। তাকে হয়রানি করা হচ্ছে। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন।

​আটক রাখার আবেদনে বলা হয়, আত্মহত্যার ঘটনার সঙ্গে সুদীপ চক্রবর্তীর জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং আসামির নাম-ঠিকানা যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে জেল-হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

আরও বলা হয়েছে, শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে ভুক্তভোগীর সঙ্গে আসামির ভিডিও কলে কথা হয়। বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, আসামির প্ররোচনাতেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করার প্রয়োজন হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

​উল্লেখ্য, রবিবার (২৬ এপ্রিল) ভোরে উত্তর বাড্ডার একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। মামলার পর ওই দিনই বিকালে রাজধানীর উদয় ম্যানসন এলাকা থেকে সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ।

/এএসএ/আরকে/
সম্পর্কিত
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
ঢাকা ব্যাংকের সাবেক কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড
সর্বশেষ খবর
দিবু মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
দিবু মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
৮৯ রানে অলআউট ভারত, এর কম স্কোর আর কতবার করেছিল দলটি?
৮৯ রানে অলআউট ভারত, এর কম স্কোর আর কতবার করেছিল দলটি?
জাতীয় সংসদে মন্ত্রী-এমপিরা অসত্য তথ্য দিলে কী হয়?
জাতীয় সংসদে মন্ত্রী-এমপিরা অসত্য তথ্য দিলে কী হয়?
বাড়ির ওপর উল্টে পড়লো বালুবোঝাই ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর, আহত অন্তঃসত্ত্বা মা
বাড়ির ওপর উল্টে পড়লো বালুবোঝাই ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর, আহত অন্তঃসত্ত্বা মা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল