বাংলাদেশ সুইজারল্যান্ড সম্পর্ক আরও জোরদারে আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ১৭:৩৮ আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৭:৩৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। সোমবার (২৭ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন জানান এবং আগামী বছরগুলোতে বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী উন্নয়ন সহযোগিতা এবং বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে তার অব্যাহত সমর্থনের কথা স্বীকার করেন।

আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া, নারীর ক্ষমতায়ন এবং মানুষে মানুষে যোগাযোগসহ অগ্রাধিকারের ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষই আগামী ১ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য ষষ্ঠ বাংলাদেশ-সুইজারল্যান্ড পররাষ্ট্র দফতরের কনসালটেশনের দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো পরিধিকে আরও বেশি পরিমাণে বৃদ্ধি করবে বলে উল্লেখ করেন।

/এসও/এবিএম/
সম্পর্কিত
বিমানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের  সাক্ষাৎ
বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: রাষ্ট্রদূত
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, কী নিয়ে হলো আলোচনা?
সর্বশেষ খবর
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা