পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৬, ১৭:৫৫আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৮:০১

রাজধানীর বনানী এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়ির সঙ্গে ট্রাস্ট মিনিবাসের ধাক্কার ঘটনায় চালক ওমর ফারুককে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি ফুটওভারব্রিজের নিচে ট্রাস্ট মিনিবাসের একটি বাসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটির দুর্ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ওই বাসচালককে হেফাজতে নেয়।

এ ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চালকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

/এসএনকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৯
আদালতে প্রক্সি দিতে এসে নারী আটক, পালালেন আইনজীবীরা
মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
সর্বশেষ খবর
উচ্চশিক্ষা খাতে মানবসম্পদ উন্নয়নেই জোর দিচ্ছে সরকার
উচ্চশিক্ষা খাতে মানবসম্পদ উন্নয়নেই জোর দিচ্ছে সরকার
বগুড়ার পাঁচ লক্ষাধিক শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
বগুড়ার পাঁচ লক্ষাধিক শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আনোয়ারা ও মোংলায় চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়ে চুক্তি সই
আনোয়ারা ও মোংলায় চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়ে চুক্তি সই
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে
তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি