উচ্চশিক্ষা খাতে মানবসম্পদ উন্নয়নেই জোর দিচ্ছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৬, ১৯:৩৪আপডেট : ২৫ জুন ২০২৬, ১৯:৩৪

সরকার উচ্চশিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এখন মানবসম্পদ উন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আয়োজিত ‘শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচি পরিদর্শনে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মামুন বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য উচ্চশিক্ষার রূপান্তর। এ লক্ষ্যে অ্যাকাডেমিক কার্যক্রমের উন্নয়ন, গবেষণায় অর্থায়ন বৃদ্ধি এবং শিক্ষক প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অতীতে অবকাঠামোগত উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হলেও এখন মানবসম্পদ উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষক ও প্রশাসনের দক্ষতা বাড়াতে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম বিশ্ববিদ্যালয়গুলোতে সেবার মান, স্বচ্ছতা এবং জবাবদিহি বাড়াতে সহায়তা করবে।’

ইউজিসি সদস্য বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারেও শিক্ষা খাতে অবকাঠামোর পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে আরও আধুনিক ও দক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ইউজিসি।

বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাউবির আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, হিট প্রকল্পের প্রশিক্ষণ শাখার প্রধান প্রফেসর সেলিনা জামান, প্রোগাম অফিসার সুলতানা রাজিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত সক্ষমতা বাড়াতে হিট প্রকল্পের আওতায় ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে ইউজিসি।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারে নীতিমালা তৈরির পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের 
উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
সর্বশেষ খবর
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়