পণ্য বোঝাই কাভার্ড ভ্যানে ডাকাতি, গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মে ২০২৬, ১৭:৫৬আপডেট : ০৩ মে ২০২৬, ১৭:৫৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থানা এলাকায় রোল বোঝাই কাভার্ড ভ্যান থামিয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামালের একটি বড় অংশ উদ্ধার করা হয়।  

রবিবার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট জোন পারভেজ রানা।  

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি কাভার্ড ভ্যানে বিদেশি ফেরির ৩০টি রোল বহন করা হচ্ছিল। ভোরের দিকে বিমানবন্দর থানার সেনানিবাস সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি কাভার্ড ভ্যানটিকে থামায়। পরে সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা চালককে জিম্মি করে ভ্যান থেকে মালামাল লুট করে নিয়ে যায়। 

ঘটনার পরপরই ১ মে বিমানবন্দর থানায় মামলা করা হলে পুলিশ তদন্ত শুরু করে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীকালে আরও একজনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন— মো. সজল হাসান (৩২), মো. আবু হাসান (৪৮), মো. গোলাম মোস্তফা (৩৯), মো. রাজিব আলী দেওয়ান (৩৪), মো. ইরাশিম হক (৩০)। 

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট জোন পারভেজ রানা বলেন, “গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি ফেরির ৩০টি রোল এবং ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।” তিনি বলেন, “ঘটনার পর আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ডাকাতি হওয়া অধিকাংশ মালামাল এরই মধ্যে উদ্ধার করা হয়েছে।”  

তিনি আরও বলেন, “এই চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কে সক্রিয় ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অপর জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।” পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।  

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
আখখেতে নারীর মরদেহ: একজন গ্রেফতার
সর্বশেষ খবর
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি