সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে বিদেশ যেতে বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মে ২০২৬, ২১:৩০আপডেট : ০৩ মে ২০২৬, ২২:৪৮

চীন যেতে বাধা দেয়া হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ’র) সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠুকে। রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়। বর্তমানে তিনি ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি জার্মান নিউজ এজেন্সি ডিপিএ’র বাংলাদেশ করেসপনডেন্ট। 

নজরুল ইসলাম মিঠু নিজেই বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। 

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, “আজ চীনে ভ্রমণের উদ্দেশে বোর্ডিং পাস সংগ্রহের পর ইমিগ্রেশন কাউন্টারে তাকে থামানো হয় এবং পরে ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তার বিষয়ে যাচাই শুরু করেন।” 

তিনি আরও বলেন, “তার পাসপোর্ট ও কাগজপত্র যাচাইয়ের পর তাকে ইমিগ্রেশন পুলিশের একজন এসপির অফিসে নেওয়া হয়। সেখানে তার পেশা, কর্মস্থল এবং কোনও মামলায় জড়িত আছেন কিনা— এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র সদস্যরাও তার সঙ্গে কথা বলেন বলে তিনি জানান।  

নজরুল ইসলাম মিঠু বলেন, “দীর্ঘ সময় অপেক্ষার পর তাকে জানানো হয় যে— পুলিশের দিক থেকে তার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তবে ডিজিএফআই’র ‘ক্লিয়ারেন্স’ না আসায় ভ্রমণে সাময়িক বাধা দেওয়া হতে পারে।” 

তিনি অভিযোগ করেন, তাকে বিদেশে যেতে বাধা দেওয়ার নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও এই বিষয়ে কোনও তথ্য পাননি বলে জানিয়েছেন। প্রায় এক ঘণ্টার বেশি সময় বিমানবন্দরের যাত্রী লাউঞ্জে অপেক্ষার পর শেষ পর্যন্ত তাকে পাসপোর্ট ফেরত দেওয়া হয় এবং তিনি যাত্রা বাতিল করে ফিরে যান বলে জানান। তিনি দাবি করেন, এই ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার চলাচলের স্বাধীনতা সংক্রান্ত অনুচ্ছেদের পরিপন্থি। 

এই বিষয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
ভারতের কারাগারে আটক ফয়সাল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীসহ নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ড. ইউনূস, সাবেক উপদেষ্টা ও প্রেস সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ 
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ