রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ মে ২০২৬, ০০:৩১ আপডেট : ০৪ মে ২০২৬, ০০:৩১

রাজধানীর বনানী এলাকার সেতুভবনের পাশে বিআরটিএ ভবনের সামনে সড়কে বাসের চাপায় শাহাদাত (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক বাপ্পি (৩০)।

রবিবার (৩ মে) বিকাল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আহত যুবক রাইড শেয়ারিং সেবা পাঠাও’র চালক বলে জানা গেছে। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত যুবকের নাম শাহাদাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

/আইএ/এম/
সম্পর্কিত
এক ইনজেকশনে শিশুর মৃত্যু: পরিবারকে ১০ লাখ টাকা দিলো হাসপাতাল কর্তৃপক্ষ
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
জুলাইযোদ্ধা তানভীরের মৃত্যু, গুলির যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিলেন এতদিন
সর্বশেষ খবর
৩০ দেশের ক্লাব নিয়ে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের ঘোষণা, থাকছেন শাহরুখ খানও
৩০ দেশের ক্লাব নিয়ে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের ঘোষণা, থাকছেন শাহরুখ খানও
মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা: কারা এই ‘আশিক বাহিনী’
মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা: কারা এই ‘আশিক বাহিনী’
আওয়ামী লীগ-জামায়াতের আঁতাতের অভিযোগ: কী বলছেন রাজনীতিকরা 
আওয়ামী লীগ-জামায়াতের আঁতাতের অভিযোগ: কী বলছেন রাজনীতিকরা 
মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিটু
মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিটু
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’