রুবেল হত্যা:

ডিজিএফআইয়ের মাঞ্জিল হায়দার রিমান্ডে, জামিন নাকচ সাহাবুদ্দিন আজমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৬, ১৫:০৩ আপডেট : ০৭ মে ২০২৬, ১৫:১৪

জুলাই আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজমের জামিন আবেদন নাকচ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য জানান।

গত ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেফতার করা হয়েছে। পরে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় নিউমার্কেট থানার মামলায় তাকে তিন দফায় ১২ দিনের রিমান্ড নেওয়া হয়। ২২ এপ্রিল রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে পাঁচ দিন, ২৬ এপ্রিল চার দিন এবং ৩০ এপ্রিল তিন দিনের রিমান্ড দেন আদালত। ৩ মে রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার।

আসামির পক্ষে অ্যাডভোকেট কামাল হোসেন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

শুনানি নিয়ে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

সাহাবুদ্দিন আজমের পক্ষে তার আইনজীবী মেহেদী ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ৫ অগাস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২২ গত বছরে অগাস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় গত বছরের ১২ জুন চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল ইমিগ্রেশন থেকে সাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করা হয়। ওইদিন রাতেই বিশেষ নিরাপত্তার মাধ্যমে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। গত বছরের ২৮ ডিসেম্বর জুলাই আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ১৯ জুন তাকে যাত্রাবাড়ীতে মাইনুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষক হত্যা মামলায়ও গ্রেফতার দেখানো হয়।

/এআই/আরকে/
সম্পর্কিত
জুলাই হত্যাচেষ্টা মামলা দিলীপ আগারওয়ালা দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ডে
দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
সর্বশেষ খবর
বার্সেলোনাকে স্প্যানিশ লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিলো রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে স্প্যানিশ লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিলো রিয়াল মাদ্রিদ
আওয়ামী লীগ নেতা বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ নেতা বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাড়ির ৩ স্টাফের যাবজ্জীবন
চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাড়ির ৩ স্টাফের যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়