‘জেলা হাসপাতালে চিকিৎসায় বাধ্য করলে ঋণখেলাপি এমপি-প্রার্থী পাওয়া যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৬, ১৭:০২আপডেট : ০৭ মে ২০২৬, ১৮:৩২

সংসদ সদস্য হওয়ার ইচ্ছে পোষণ করেন অনেকে। এই তালিকায় থাকে ঋণখেলাপিও। তবে, ঋণখেলাপি এমপি প্রার্থী কীভাবে খুঁজে পাওয়া যাবে না তা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেছেন, “জেলার হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করা হলে এমপি হওয়ার দৌড়ে যেসব ঋণখেলাপি দৌড়াচ্ছে তাদের কাউকে আপনি খুঁজে পাবেন না।” বৃহস্পতিবার (৭ মে) দুপুরে রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষাখাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, “আমি একজন রাজনৈতিক কর্মী এবং নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে একটা বিষয় উপলব্ধি করেছি। আমরা সাধারণত এমপি হিসেবে তাদের দেখি যাদের কয়েকশ কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে। একজন গার্মেন্টস ব্যবসায়ী যিনি কখনও রাজনীতি করেন নাই তিনিও যেমন এমপির দৌড়ে অনেক এগিয়ে থাকেন, তেমনি আবার যার কোনও সোর্স অফ ইনকাম নাই, পেশা নাই তিনিও কিন্তু এমপি হওয়ার জন্য শত শত কোটি টাকা বিনিয়োগ করতে দু’বার চিন্তা করেন না।”

তিনি বলেন, “আমার কাছে মনে হয় শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে নো কম্প্রোমাইজে যাওয়ার সময় এসেছে। আপনি যদি এমপি হন বা হতে চান আপনার সন্তানকে এলাকার স্কুলে পড়াতে হবে। যদি এটাকে কিছুটা শিথিলও করি তাহলে জেলা স্কুলে অন্তত পড়াতে হবে। আমি সরাইলের এমপি, আমার সন্তানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কুলে পড়তে হবে।”

এই স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, “আমি কিন্তু ওয়াদা করেছি, আমার এলাকায় চিকিৎসা নেব এবং আমি কিন্তু সেটা নিচ্ছি।”

শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে তিনি বলেন, “প্রাইমারি লেভেল থেকে শুরু করে সেকেন্ডারি পর্যন্ত শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে আমাদের আবার নতুন করে ভাবতে হবে, যেন সবচেয়ে মেধাবীরা শিক্ষকতাতে যান। শিক্ষকরা কোচিং করেন কেন? হ্যাঁ একটা সময় তো টাকার লোভ তৈরি হয়। তাদের একেবারে ন্যূনতম প্রয়োজন সেটাকে পূরণ করার জন্য তাদের কোচিংয়ে ঢুকতে হয়, না হলে তো তারা সংসারই চালাতে পারবে না।”

/এসও/এবিএম/
সম্পর্কিত
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
দেখে শুনে মনে হচ্ছে দেশে কোনও সরকার নেই: রুমিন ফারহানা 
‘বিদ্যুত নিয়ে দুষ্টু লোকেরা বলে, টুকু আসে, টুকু যায়’
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?