কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ফের মঙ্গলবার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ মে ২০২৬, ১৯:৩৮ আপডেট : ১১ মে ২০২৬, ১৯:৩৮

চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার (১২ মে) দিন নির্ধারণ করা হয়েছে। 

সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। 

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তাকে সহায়তা করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। 

প্রথম দিনের যুক্তিতর্কে আসামিদের বক্তব্য, নির্দেশনা ও সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতায় কুষ্টিয়ায় হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে দাবি করে প্রসিকিউশন। একই সঙ্গে এসব ঘটনা পরিকল্পিত ও সমন্বিত হামলার অংশ বলেও ট্রাইব্যুনালে তুলে ধরা হয়।  

এর আগে গত ২৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। এই মামলায় মোট ১৯ জন সাক্ষ্য প্রদান করেন।  

হানিফ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তারা সবাই পলাতক রয়েছেন। 

২০২৫ সালের ৫ অক্টোবর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৬ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। পরে ২ নভেম্বর এই চার আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই মামলায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার অভিযোগ আনা হয়।  

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
সিফাত হত্যা: শেখ হাসিনাসহ ২৬ জনের মামলায় অধিকতর প্রতিবেদন ১৪ ডিসেম্বর
ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন
শেখ হাসিনার সাবেক উপদেষ্টা হত‍্যা মামলায় গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, যে নির্দেশ দিলেন
বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, যে নির্দেশ দিলেন
এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ধরে গেছে আগুন
এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ধরে গেছে আগুন
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ