অস্ত্র-বোমাসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মে ২০২৬, ১২:৪৮আপডেট : ১২ মে ২০২৬, ১২:৫০

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-ওয়ারী বিভাগ। এ সময় গ্রেফতারদের কাছ থেকে অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাত বোমা ও মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. লিটন জব্বার (৫২), ইসমাইল হোসেন মামুন (৫৫), মো. বাবুল বাবু (৪৫), আইয়ুব ভূইয়া (৩০) ও  মো. রোমান (৩৫)।

সোমবার (১১ মে) বিকাল ৫টার দিকে যাত্রাবাড়ি থানাধীন দয়াগঞ্জ-যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন ধরে যশোর জেলার সীমান্ত এলাকা থেকে অস্ত্র, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে হাতবোমা তৈরি করতেন। পরে সেগুলো ঢাকায় এনে বিভিন্ন সন্ত্রাসী দলের কাছে বিক্রি করা হতো। এছাড়া অস্ত্র ও বোমা ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি চালিয়ে আসছিল।

গ্রেফতারের সময় তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে।  

/আইএ/এমএএল/
সম্পর্কিত
অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫ 
সর্বশেষ খবর
গোপন সফরে মস্কোয় সিআইএ প্রধান, বৈঠকের কথা অস্বীকার রাশিয়ার
গোপন সফরে মস্কোয় সিআইএ প্রধান, বৈঠকের কথা অস্বীকার রাশিয়ার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা