বাংলা ট্রিবিউন গণমাধ্যম অঙ্গনে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৬, ১৪:৫১আপডেট : ১৩ মে ২০২৬, ১৬:৩৩

প্রতিষ্ঠার একযুগ পার করলো অনলাইন পাঠক নন্দিত নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাংলা ট্রিবিউন ধারাবাহিকভাবে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন ও গণমাধ্যম অঙ্গনে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে।’

বুধবার (১৩ মে) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের একযুগ-পূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি একথা বলেন।

শুভেচ্ছা বাণীতে আইনমন্ত্রী বলেন, ‘অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একযুগ-পূর্তিতে যেকোনও গণমাধ্যমের জন্য গৌরব, সাফল্য ও আস্থার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে অনলাইন গণমাধ্যমকে নানামুখী চ্যালেঞ্জ, গুজব ও মিসইনফরমেশন মোকাবিলা করে দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যেতে হবে। এ প্রেক্ষাপটে বস্তুনিষ্ঠ, সংবেদনশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম।’

আইনমন্ত্রীর বিশ্বাস, ‘ভবিষ্যতেও বাংলা ট্রিবিউন মুক্তচিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষ, সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার সার্বিক সাফল্য, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।’
  
/বিআই/এবিএম/এমওএফ/এমওএফ/
সম্পর্কিত
গুম প্রতিরোধ আইন উত্থাপনের সময় ওয়াকআউট সুস্থ ধারার রাজনীতি কি না, প্রশ্ন আইনমন্ত্রীর
আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী
ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ