স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ মে ২০২৬, ১৩:৪০ আপডেট : ১৪ মে ২০২৬, ১৩:৪০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় থাকা সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।  বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। 

তবে তার ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নামঞ্জুর করে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন মামলার ধার্য তারিখে আদালতে হাজির হন আনিস আলমগীর। পরে তার পক্ষে স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে পৃথক তিনটি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত স্থায়ী জামিন ও বিদেশ যাওয়ার আবেদন মঞ্জুর করেন।

গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করলে গত ২৮ জানুয়ারি আদালত তা মঞ্জুর করেন। এরপর গত ১১ মার্চ তিনি এ মামলায় জামিন পান।

এর আগে গত ১৪ ডিসেম্বর জুলাই রেভুলেশনারী এলায়েন্সে সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। এ মামলায় গ্রেফতারের পর সাংবাদিক আনিস আলমগীরকে গত ১৫ ডিসেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরে গত ৫ মার্চ তিনি ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান।

দুদকের মামলার এজাহারে বলা হয়, আনিস আলমগীরের নামে ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তার বৈধ আয়ের উৎস হিসেবে ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকার তথ্য পাওয়া যায়। তদন্তে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

/এআই/এমএএল/
সম্পর্কিত
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সরকারি জমি দখল-অর্থ আত্মসাৎ: ৮ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন স্থগিত
সর্বশেষ খবর
বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জার্মানির ব্ল্যাক ফরেস্টে ই-বাইকে ঘুরুন পাহাড়, বন আর মেঘের রাজ্য
জার্মানির ব্ল্যাক ফরেস্টে ই-বাইকে ঘুরুন পাহাড়, বন আর মেঘের রাজ্য
আরেকজনকে আদালতে তুলে দ. কোরিয়া থেকে জামিন নেন আসামি, বিচারকের মামলা
আরেকজনকে আদালতে তুলে দ. কোরিয়া থেকে জামিন নেন আসামি, বিচারকের মামলা
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার