লন্ডন ভ্রমণে গিয়ে ব্যাগ চুরি, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

ফিচার ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ১৪:৩০ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৪:৩০

লন্ডন ভ্রমণে গিয়ে পরিবারের পাসপোর্ট, নগদ টাকা, হাতঘড়ি ও বিলাসবহুল বার্কিন ব্যাগ চুরির অভিযোগ তুলেছেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর জান্নাত কাপুর। দেশে ফেরার ফ্লাইট ধরতে মাত্র ৪৮ ঘণ্টা বাকি থাকায় জরুরি পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়েন তিনি ও তাঁর পরিবার। একই সঙ্গে পুলিশের কাছ থেকে যথাযথ সহায়তা না পাওয়ার অভিযোগও করেছেন জান্নাত।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে জান্নাত জানান, প্যারিস থেকে ফেরার পর মা ও বোনকে নিয়ে লন্ডনে ছিলেন তারা। পরিবারের সঙ্গে প্রায় ১৮টি ব্যাগ ছিল। ইউস্টন স্টেশনের পথ জানতে চেয়ে দুই তরুণ তাদের কাছে এলে তিনি সাহায্য করতে যান। এ সময় স্যুটকেসের ওপর রাখা তার মায়ের ব্যাগটি উধাও হয়ে যায় বলে দাবি করেন তিনি।

ব্যাগে থাকা অ্যাপলের এয়ারপডসের ‘ফাইন্ড মাই’ ফিচার ব্যবহার করে একটি নির্দিষ্ট বাড়ির অবস্থান শনাক্ত করে পুলিশকে জানানোর কথাও বলেছেন জান্নাত। তবে তার অভিযোগ, পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি। পরে ভারতীয় দূতাবাসের সহায়তায় জরুরি পাসপোর্ট সংগ্রহ করেন তারা।

জান্নাতের দাবি, বিমানবন্দরে তিনি এমন এক ব্যক্তিকে দেখতে পান, যার চশমা ও টুপি চুরির ঘটনার সময় পথ জানতে চাওয়া ব্যক্তির সঙ্গে মিলে যায়। পরে ওই ব্যক্তিকে আলজেরিয়াগামী ফ্লাইটে উঠতেও দেখেন বলে জানান তিনি।

ঘটনাটি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কয়েকজন নেটিজেন লন্ডনে তাদের ফোন চুরি এবং পুলিশের কাছ থেকে সহায়তা না পাওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেছেন। অনেকে জান্নাত ও তার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। আবার কেউ কেউ ১৮টি ব্যাগ ও দামি বার্কিন ব্যাগ নিয়ে ভ্রমণ করা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বিমানবন্দরে ওই ব্যক্তিকে দেখার পর কী ঘটেছিল, তা জানতে জান্নাতের পরবর্তী ভিডিওর অপেক্ষায় রয়েছেন নেটিজেনরা।

 

/এমএএল/
সম্পর্কিত
কলকাতা থেকে ভিয়েতনাম-কম্বোডিয়া ভ্রমণ, ৯ দিনের প্যাকেজের খরচ কত
‘স্বর্গের দুয়ার’ যেন ইউরোপের পাহাড়ে, পর্যটকদের পছন্দের ৮ অসাধারণ জাগয়া
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
সর্বশেষ খবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল,  ১৮৫ কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, ১৮৫ কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের বক্তৃতায় কিউবার পররাষ্ট্রমন্ত্রীর বাধা, তুমুল বাগ্বিতণ্ডা
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের বক্তৃতায় কিউবার পররাষ্ট্রমন্ত্রীর বাধা, তুমুল বাগ্বিতণ্ডা
‘এই সরকারও ইতিহাসে ভুট্টো-ইয়াহিয়ার চরিত্রে পরিণত হতে পারে’
‘এই সরকারও ইতিহাসে ভুট্টো-ইয়াহিয়ার চরিত্রে পরিণত হতে পারে’
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী