একনজরে আজকের আলোচিত খবর  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ মে ২০২৬, ২২:০২আপডেট : ১৪ মে ২০২৬, ২২:০২

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (১৪ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।   

ওমানে একসঙ্গে চার ভাইয়ের মৃত্যু, জানানো হয়নি অসুস্থ মাকে 

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে চার সন্তানের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। তবে অসুস্থ বৃদ্ধা মাকে এখনও জানানো হয়নি তার চার ছেলের মৃত্যুর সংবাদ।  

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় মানুষের ঢল, ‘জয় বাংলা’ স্লোগান 

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় মানুষের ঢল নামে।  

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নাহিদ রানা 

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এপ্রিল মাসে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা।  

দেশে ভুল চিকিৎসা হওয়ায় ভুগতে হচ্ছে কারিনাকে’ 

ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তথ্যটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তার বাবা কৃতী ফুটবলার কায়সার হামিদ।  

লেবানন সীমান্তে হিজবুল্লাহর সস্তা ড্রোনে নাস্তানাবুদ ইসরায়েলি সেনারা 

ইরানের নেতৃত্বে ফাটল ধরানো থেকে শুরু করে হিজবুল্লাহর কমান্ড কাঠামো গুঁড়িয়ে দেওয়া; মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব বারবার প্রমাণ করেছে ইসরায়েল। কিন্তু এত প্রযুক্তির ভিড়েও যুদ্ধক্ষেত্রে হিজবুল্লাহর একটি ‘সস্তা’ অস্ত্রের কাছে রীতিমতো হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেটি হলো বিস্ফোরকবাহী ছোট ড্রোন। মাত্র ৩০০ ডলারে অনলাইনে কিনতে পাওয়া এই ড্রোনের কাছে বর্তমানে কার্যত কোনও কার্যকর প্রতিরক্ষা নেই ইসরায়েলের। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম আল-মনিটর এ খবর জানিয়েছে। 

আইনজীবীর পোশাকে হাইকোর্টে হাজির মমতা 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় ধরনের বিপর্যয়ের পর পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার (১৪ মে) কলকাতা হাইকোর্টে হাজির হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে উপস্থিত হওয়ার সময় তার পরনে ছিল আইনজীবীদের কালো গাউন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। 

শিশুটি মারা গেলো, স্বজনদের মুচলেকা নিলো, তবু কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের প্রতিবাদের মুখে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। উল্টো এর প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা চার দফা দাবিতে বুধবার রাত থেকে কর্মবিরতি পালন করছেন। তারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এতে হাসপাতালে জরুরি চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম