আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৬, ১৬:২৮আপডেট : ১৪ মে ২০২৬, ১৬:৩৫

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এপ্রিল মাসে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা।

ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আট উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। এর আগে মার্চেও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমান আট উইকেট শিকার করেছিলেন তিনি।

রানা এবারই প্রথম আইসিসির মাসসেরা পুরস্কার জিতলেন। গত বছরের এপ্রিলে মেহেদী হাসান মিরাজের পর বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে পুরুষ বিভাগে এই স্বীকৃতি পেলেন তিনি।

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় নাহিদ বলেছেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া সত্যিই দারুণ অনুভূতির। নিজেদের মাঠে এমন পারফরম্যান্স সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে। এটি এমন একটি সিরিজ, যা আমি সবসময় মনে রাখবো।’

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবশ্য খুব একটা উজ্জ্বল ছিলেন না নাহিদ। ৬৫ রান খরচায় নিয়েছিলেন মাত্র এক উইকেট। তবে দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার করেন। 

চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও কিউই ব্যাটারদের ভোগান তিনি। আরও দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

/এফআইআর/
সম্পর্কিত
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মারুফা
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নাহিদকে পেতে চায় একাধিক দল, কিন্তু বাধা বিসিবি!
এশিয়া কাপে আজ বাংলাদেশের বিপক্ষে অঘটন ঘটাতে চায় আমিরাত!
সর্বশেষ খবর
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মারুফা
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মারুফা
৩ ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেফতার, কক্ষে যৌন উত্তেজক ওষুধ
৩ ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেফতার, কক্ষে যৌন উত্তেজক ওষুধ
নৈঃশব্দ্যের বিরুদ্ধে
নৈঃশব্দ্যের বিরুদ্ধে
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ