ঈদযাত্রায় টিকিট যুদ্ধ: আধাঘণ্টায় রেলওয়ের সাইটে সোয়া কোটি হিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ মে ২০২৬, ১৩:৫৮আপডেট : ১৬ মে ২০২৬, ১৪:৫৬

ঈদুল আজহাকে কেন্দ্র করে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই যেন হুড়োহুড়ি পড়ে যায় অনলাইনে। আজ শনিবার (১৬ মে) সকালে ২৬ মে’র ট্রেনের অগ্রিম টিকিট কাটা নিয়েও এমন দৃশ্য চোখে পড়ে। সকালে টিকিট ছাড়ার প্রথম আধাঘণ্টাতেই বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে হিট পড়েছে এক কোটি ২৭ লাখ। 

আজ শনিবার সকাল ৮টা থেকে চতুর্থ দিনের মতো পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। 

রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টার মধ্যেই ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৫ হাজার ৪৫১টি আসনের টিকিট বিক্রি হয়ে যায়। একই সময়ে সারা দেশে বিক্রি হয় মোট ২৪ হাজার ২৯৩টি আসনের টিকিট।

বেলা পৌনে একটার দিকে দেখা যায়, ঢাকা থেকে রাজশাহী, পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর ও খুলনা রুটের বেশ কয়েকটি ট্রেনের সব আসনের টিকিট শেষ হয়ে গেছে।

রেলওয়ে জানিয়েছে, ২০২৩ সালের ১ এপ্রিল থেকে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এছাড়া আজ দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি কিনতে পারবেন। তবে এসব টিকিট রিফান্ড করা যাবে না। এছাড়া যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

/এসএন‌এস/এমএএল/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ইঞ্জিনে প্রথমবার ট্রেনযাত্রা মার্কিন রাষ্ট্রদূতের, বললেন ‘চমৎকার ভ্রমণ ছিল’
দার্জিলিংয়ের পাহাড়ে এবার নতুন টয় ট্রেন যাত্রা, জানুন ভাড়া ও সময়
মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়
সর্বশেষ খবর
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
রিলিফের সরকারি চাল ব্যবসায়ী গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
রিলিফের সরকারি চাল ব্যবসায়ী গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ