মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে মায়েদের নিয়ে কমিটি গঠনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ মে ২০২৬, ১৭:৩২আপডেট : ১৮ মে ২০২৬, ১৭:৪৯

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কার্যক্রমে অনিয়ম, নিম্নমানের খাবার সরবরাহ ও অব্যবস্থাপনার অভিযোগের পর এবার কঠোর অবস্থানে গেছে সরকার। শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বিদ্যালয়ভিত্তিক তদারকি জোরদারের অংশ হিসেবে মায়েদের সম্পৃক্ত করে পাঁচ সদস্যের ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (১৮ মে) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি এ নির্দেশনা দেন।

সম্প্রতি বিভিন্ন এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পচা বনরুটি, পচা ডিম, ছোট ও নিম্নমানের কলা বিতরণের অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয়া হয় এবং তা রোধে এই জরুরি সভার আয়োজন করে মন্ত্রণালয়।

সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে কঠোর নির্দেশনা দিয়েছেন এবং এ কার্যক্রমে কোনও ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

এ সময় মিড-ডে মিল কার্যক্রম পরিচালনায় পাঁচ দফা নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। নির্দেশনায় বলা হয়, অনুমোদিত প্যাকেজিং কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং পূর্বানুমোদন ছাড়া কোনও পরিবর্তন করা যাবে না। সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে পণ্য সরবরাহকারী চালক ও জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তি একই হতে হবে এবং সরবরাহের সময় পরিচয় যাচাই বাধ্যতামূলক থাকবে।

এছাড়া কোনও অবস্থাতেই সাব-কন্ট্রাক্ট বা উপ-ঠিকাদারি দেওয়া যাবে না বলে জানান তিনি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে অঙ্গীকারনামা জমা দিতে হবে। একই সঙ্গে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ডিপিইও) প্রতি মাসে অন্তত দুইবার আকস্মিকভাবে কারখানা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যালয় পর্যায়ে গঠিত গার্ডিয়ান কমিটিতে প্রধান শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিন জন অভিভাবক মা সদস্য হিসেবে থাকবেন। এই কমিটি শিক্ষার্থীদের খাদ্যের মান, নিরাপত্তা ও সার্বিক তদারকির দায়িত্ব পালন করবে।

সভায় মিড-ডে মিল কার্যক্রমে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

 

/এসএমএ/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ
প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে সংসদে প্রশ্ন
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ডলার ইস্যুতে ব্রিকসের প্রস্তাব কি সমর্থন করবে ভারত?
ডলার ইস্যুতে ব্রিকসের প্রস্তাব কি সমর্থন করবে ভারত?
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১১১১
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১১১১
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন