বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ মে ২০২৬, ০৮:৩০আপডেট : ১৯ মে ২০২৬, ১০:০০

টানা বৃষ্টিপাতে ঢাকার বায়ুরমানে কিছুটা উন্নতি দেখা গিয়েছিল। কিন্তু, তা স্থায়ী হয়নি। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে হয়েছে বায়ুমানের অবনতি।  আজ (মঙ্গলবার) ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে ঢাকার বায়ু। বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭ শহরের তালিকায় ঢাকা চতুর্থ স্থানে রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় ঢাকার স্কোর ১৬৩।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনও ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

এদিকে, দূষিত বাতাসের শহরের তালিকায় ৩৫৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ১৬৯ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। তালিকায় এরপরে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, শহরটির স্কোর ১৬৪। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে নেপালের কাঠমুণ্ডু, ইন্দোনেশিয়ার জার্কাতা ও সৌদি আরবের রাজধানী রিয়াদ।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল সুইডেনের স্টকহোম। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র ছয়। তালিকায় এরপরেই রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা, যুক্তরাষ্ট্রের ডেনভারে, শিকাগো ও ডেট্রয়েট।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

/এবিএম/
সম্পর্কিত
বায়ুদূষণে শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান ১২তম 
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান কত?  
দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান শীর্ষ দশের বাইরে 
সর্বশেষ খবর
আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা
আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা
পর্যটকদের ভিড় নয়, রবিবার নিজেদের মতো করে বাঁচে মাওলিননং
পর্যটকদের ভিড় নয়, রবিবার নিজেদের মতো করে বাঁচে মাওলিননং
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
সুন্দর ও পরিচ্ছন্ন ঘরের জন্য রোজকার ১৪ অভ্যাস
সুন্দর ও পরিচ্ছন্ন ঘরের জন্য রোজকার ১৪ অভ্যাস
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ