ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হল রুমে এসির পাইপ বিস্ফোরণে তিন টেকনিশিয়ান দগ্ধ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ মে ২০২৬, ১৯:২১আপডেট : ১৯ মে ২০২৬, ১৯:২১

রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হল রুম এসি মেরামতের সময় কমপ্রেসারের পাইপ বিস্ফোরণে তিন টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। বিকালে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। 

দগ্ধরা হলেন— মো. মামুন (৩৮), মোহাম্মদ রুসুল (৩০) ও রতন চন্দ্র (৩২)। 

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল মালেক জানিয়েছেন— দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউটের হল রুম এসি মেরামতের সময় এসির কম্প্রেসারের পাইপ বিস্ফোরণে তিনজন  দগ্ধ হয়। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মো. মামুনের শরীরের ৩৫ শতাংশ মোহাম্মদ রুসুলের ৬ শতাংশ রতন চন্দ্রের ৭ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। এদের মধ্যে মামুনের অবস্থা আশঙ্কাজনক। 

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
বাথরুমে সিগারেট ধরাতেই বিষ্ফোরণ, দগ্ধ হয়ে যুবকের মৃত্যু
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু