মাদ্রাসার বাথরুমে শিক্ষার্থীর মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৬, ১৮:২৫ আপডেট : ২০ মে ২০২৬, ১৯:৪১

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি মাদ্রাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাতে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, খবর পেয়ে গত রাতে বনশ্রীর সি ব্লকের তিন নম্বর রোডের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার তৃতীয় তলার বাথরুমে গামছা পেছানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের কোথাও কোনও জখমের চিহ্ন না থাকলেও পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন দেখা গেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে এবং এরপর সে আত্মহত্যা করে থাকতে পারে। মরদেহ  ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত আব্দুল্লার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার অনুপনগর গ্রামে। তার বাবার নাম আবুল কালাম আজাদ।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, থানায় নেওয়া হলো স্বামী ও দুই সন্তানকে 
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
নাটোরে ১২ প্রাণহানি, বাস ও ট্রাকের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদ গঠন করলো এনসিপি
১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদ গঠন করলো এনসিপি
এবার নারী শিল্পীদের অংশগ্রহণে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউল গানের আসর
এবার নারী শিল্পীদের অংশগ্রহণে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউল গানের আসর
সাজা শেষেও বাংলাদেশে বন্দি ১৬৮ ভারতীয়, কেন দায়িত্ব নিচ্ছে না ভারত?
সাজা শেষেও বাংলাদেশে বন্দি ১৬৮ ভারতীয়, কেন দায়িত্ব নিচ্ছে না ভারত?
একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর?
একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর?
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান