একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৬, ২১:০০আপডেট : ২০ মে ২০২৬, ২১:০০

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (২০ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

যে ভুলের কারণেই ঋণের ফাঁদে আটকা পড়ছে হাজার হাজার মানুষ

একসময় ঋণ নেওয়া ছিল জীবনের বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত। বাড়ি নির্মাণ, ব্যবসা শুরু কিংবা জরুরি প্রয়োজন ছাড়া মানুষ সহজে ঋণ নেওয়ার কথা ভাবতেন না। কিন্তু, সময় বদলেছে। এখন মোবাইল ফোনের কয়েকটি ক্লিক, ক্রেডিট কার্ডের অফার, কিস্তিতে পণ্য কেনার সুযোগ, মোবাইল অ্যাপভিত্তিক লোন কিংবা সহজ শর্তের ব্যক্তিগত ঋণ—সব মিলিয়ে ঋণ নেওয়া যেন দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এই সহজলভ্য ঋণের সংস্কৃতির মধ্যেই একটি বড় ভুলের কারণে ধীরে ধীরে ঋণের ফাঁদে আটকা পড়ছেন হাজার হাজার মানুষ।

চিকেন নেক করিডোরের নিয়ন্ত্রণ যে কারণে দিল্লির হাতে ছেড়ে দিলেন শুভেন্দু

ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরে, যা ‘চিকেন নেক করিডোর’ নামে পরিচিত, থমকে থাকা সড়ক ও রেল অবকাঠামো সম্প্রসারণের পথ খুলে দিয়েছে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর সরকার। এই অঞ্চলের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক অংশ দিল্লি বা কেন্দ্রীয় সংস্থাগুলোর কাছে হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

কথা ছিল বিয়ের, উল্টো একসঙ্গে ৪ ভাইয়ের জানাজা পড়ালেন ভাই

ওমানে গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী চার ভাইদের মরদেহ নিজ গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। ১৫ মে বাড়ি ফিরে যেখানে দুই ভাইয়ের বিয়ের কথা ছিল, সেখানে চার ভাইয়ের একসঙ্গে জানাজা পড়িয়ে দাফন করা হলো। বুধবার (২০ মে) বেলা ১১টায় হোছনাবাদ উচ্চবিদ্যালয় মাঠে চার ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তাদের বেঁচে থাকা একমাত্র ছোট ভাই হাফেজ মুহাম্মদ এনামুল হক। জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে কবরস্থানে দাফন করা হয়।

কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে বাংলাদেশের ‘নুড়ি’

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নুড়ি স্থান পেয়েছে কান চলচ্চিত্র উৎসব-এর শর্ট ফিল্ম কর্নারের ‘আগামীর সিনেমা’ বিভাগে। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন মিথুন জামান।

প্রাণনাশের হুমকি পেলেন কলকাতার অভিনেতা সোহম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তুমুল হট্টগোলের মাঝে এবার প্রাণনাশের হুমকি পাওয়ার বিস্ফোরক অভিযোগ তুললেন বিদায়ী তৃণমূল বিধায়ক তথা টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী।

/এসএনএস/এম/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম