মানবতাবিরোধী অপরাধের মামলা

আ. লীগ নেতা হুমায়ুনের জামিন বাতিলের বিষয়ে আদেশ ২১ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৬, ১৭:০৩ আপডেট : ২১ মে ২০২৬, ১৭:০৩

জুলাই আন্দোলনের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন বাতিল সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, মঈনুল করিম, তারেক আবদুল্লাহসহ অন্যরা।

শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, “জটিল রোগে আক্রান্ত দেখিয়ে মানবিক বিবেচনায় হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন নিয়েছেন আসামিপক্ষ। তারা এমনভাবে দেখিয়েছেন যে, লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে তার দুই ভাই মারা গেছেন এবং তিনিও আর বাঁচবেন না। অথচ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের স্বাস্থ্য প্রতিবেদন অনুযায়ী, তার রোগটি এখনও গুরুতর নয়। কিডনিতে কোনও ধরনের সমস্যা নেই। তাই হুমায়ুন কবিরকে দেওয়া জামিন আদেশটি আমরা বাতিল চাই।”

পরে আসামিপক্ষের আইনজীবী আবদুল কাইয়ুমের বক্তব্য শুনেন ট্রাইব্যুনাল। শুনানিকালে তিনি জামিন আদেশটি বহাল রাখার প্রার্থনা জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য ২১ জুন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

গত ১৮ মে জামিন বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী কাইয়ুম। তবে, প্রসিকিউশনের পক্ষে শুনানির জন্য আজকের দিন ঠিক করা হয়েছিলো।

এর আগে, গত ১১ মে হুমায়ুন কবিরের জামিন বাতিল চেয়ে আবেদন করে প্রসিকিউশন। গত ৪ মে তার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ।

লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন হুমায়ুন কবির পাটোয়ারী। গত ২ মার্চ তার জামিন আদেশটি স্থগিত করেন ট্রাইব্যুনাল-২। যদিও চলতি বছরের ১১ জানুয়ারি শর্তসাপেক্ষে তাকে জামিন দেন একই আদালত।

/বিআই/এবিএম/
সম্পর্কিত
জঙ্গি নাটকে ৯ হত্যা  শেখ হাসিনা-কামালসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি ফের পেছালো
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে নিজ জিম্মায় জামিন দিলেন আদালত
ছাত্রদল নেতা হত্যা : এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জিডি করেও বাঁচতে পারেনি ছাত্রদল নেতা, প্রত্যাহার থানার ওসি
জিডি করেও বাঁচতে পারেনি ছাত্রদল নেতা, প্রত্যাহার থানার ওসি
‘আমি ১২০ পর্যন্ত গুনতে জানি, ৫৫-এর চেয়ে ৬৫ বেশি’, নেতানিয়াহুকে কটাক্ষ গোলানের
‘আমি ১২০ পর্যন্ত গুনতে জানি, ৫৫-এর চেয়ে ৬৫ বেশি’, নেতানিয়াহুকে কটাক্ষ গোলানের
টাইব্রেকারে সেশেলসকে হারালো বাংলাদেশ
টাইব্রেকারে সেশেলসকে হারালো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী