‘বাইকারদের কণ্ঠ রোধ করা যাবে না’, করারোপ না করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৬, ১৮:৫০ আপডেট : ২২ মে ২০২৬, ১৮:৫০

বাইক ব্যবহারকারীদের ওপর প্রস্তাবিত আয়কর আরোপ না করা প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা।

শুক্রবার (২২ মে) জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার বাইকাররা অংশ নেন।

প্রসঙ্গত, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের সিসি অনুযায়ী বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

মানববন্ধনে ‘নো মোর আনফেয়ার ট্যাক্স অন বাইকস’, ‘বাইকারদের কণ্ঠ রোধ করা যাবে না’, ‘অযৌক্তিক কর মানি না, মানবো না’— এ ধরনের শ্লোগান দেন বাইকাররা। পাশাপাশি প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, মোটরসাইকেল এখন আর বিলাসপণ্য নয়, বরং অনেকের জীবিকা ও দৈনন্দিন যাতায়াতের অন্যতম মাধ্যম। নতুন করে অগ্রিম কর আরোপ করা হলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে।

মানববন্ধনে অংশ নেওয়া বাইকাররা অভিযোগ করেন, মোটরসাইকেল কিনতে গিয়ে আগে থেকেই উচ্চ হারে শুল্ক-কর পরিশোধ করতে হয়। এর বাইরে রেজিস্ট্রেশন, ফিটনেস, টোকেন ও জ্বালানির ওপরও নানা ধরনের ব্যয় রয়েছে। এর মধ্যে আবার অগ্রিম আয়কর আরোপের উদ্যোগ সাধারণ ব্যবহারকারীদের জন্য ‘অযৌক্তিক’ বলে দাবি করেন তারা।

এর আগে গত ১৭ মে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ের সামনে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বাইকাররা। সে সময় তারা এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপিও জমা দেন।

বিক্ষোভকারীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মোটরসাইকেলকে বিলাসপণ্য হিসেবে নয়, সাধারণ মানুষের প্রয়োজনীয় পরিবহন হিসেবে বিবেচনা করতে হবে। একইসঙ্গে প্রস্তাবিত অগ্রিম কর প্রত্যাহারের দাবিও জানান তারা।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সরকারকে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা
সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি
এবার ফেঁসে যাচ্ছেন কোটি টাকার গাড়ির মালিকরা  
সর্বশেষ খবর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত