আদালতে সুব্রত বাইনের মেয়ে 

আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মে ২০২৬, ১৪:১৪আপডেট : ২৩ মে ২০২৬, ১৪:১৪

জুলাই আন্দোলন চলাকালীন রাজধানীর বাড্ডা এলাকায় সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথিকে (৩৫) ফের গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার আবেদনের শুনানির জন্য শনিবার (২৩ মে) পৌনে ১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মো. আমিনুর রহমান আসামিকে আদালতে হাজির করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম ওই আবেদন মঞ্জুর করেন।

গ্রেফতারের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। তিনি বলেন, মামলার সঙ্গে আসামির সম্পৃক্ততা থাকায় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছেন। তবে ওই সময় তার পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।

গ্রেফতার সংক্রান্ত শুনানিতে আদালতের অনুমতি নিয়ে সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথি বিচারককে উদ্দেশ করে বলেন, “এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন। আমার বাচ্চা আছে। বারবার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি চাকরি করে চলি, এত টাকা কোথায় পাবো?”

তিনি আরও বলেন, “আমি কোনও রাজনীতির সঙ্গে জড়িত না। ছাত্রলীগ-যুবলীগের সঙ্গেও আমার কোনও সম্পৃক্ততা নেই। শুধু বাবার কারণে আমাকে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে। আমার ১৩ বছরের একটি সন্তান আছে। আমি আগে একটি মামলায় জামিন পেয়েছি, পরে আবার সাজানো মামলা দেওয়া হয়েছে।”

বিথির দাবি, তাকে বারবার হয়রানি করা হচ্ছে এবং জুলাই আন্দোলনের সময় তিনি সিলেটে পার্টটাইম চাকরির জন্য ছিলেন। পরে বাবাকে দেখতে গেলে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

​মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ভাটারা থানাধীন প্রগতি সরণি এলাকায় কোটা আন্দোলনের সমর্থনে বের হওয়া মিছিলে হামলার ঘটনায় সোহেলী তামান্না গুরুতর আহত হন। ওই ঘটনায় গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় সোহেলী বাদি হয়ে এই মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আসামি খাদিজা ইয়াসমিন বিথির ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তিনি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে তদন্তে ব্যাঘাত ঘটাতে পারেন—এ কারণে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদন করা হয়।

/এআই/এমএএল/
সম্পর্কিত
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমঘরে গেলো ছেলের মরদেহ
এসআই আলতাফ হত্যায় আরও তিন আসামির স্বীকারোক্তি, দুজন ৫ দিনের রিমান্ডে 
রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস দুই দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
স্বাস্থ্যঝুঁকির পরেও যে কারণে সস্তা প্যাকেটজাত খাবারে নির্ভরশীল ভারত
স্বাস্থ্যঝুঁকির পরেও যে কারণে সস্তা প্যাকেটজাত খাবারে নির্ভরশীল ভারত
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
জাপানের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
জাপানের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার