নগরসেবায় রাজউক কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজের নির্দেশ প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মে ২০২৬, ১৮:১৫ আপডেট : ২৩ মে ২০২৬, ১৮:১৫

নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

শনিবার (২৩ মে) রাজউক অডিটোরিয়ামে উন্নয়ন নিয়ন্ত্রণ উইংয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

সভায় প্রতিমন্ত্রী রাজউকের কর্মকর্তাদের বিভিন্ন মতামত ও পর্যবেক্ষণ শোনেন এবং কর্মক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, নগর পরিকল্পনা ও নাগরিকসেবা কার্যকরভাবে নিশ্চিত করতে কর্মকর্তাদের একটি সমন্বিত টিম হিসেবে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ বশিরুল হক ভূইয়া এবং মোহাম্মদ জহিরুল ইসলাম।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং রাজধানী উন্নয়ন এলাকার পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে বিভিন্ন নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি জানান, এই উইং আবাসিক, বাণিজ্যিক ও শিল্প ভবনের নকশা পরীক্ষা ও অনুমোদন, মাস্টার প্ল্যান ও ড্যাপ অনুযায়ী ভূমির ব্যবহার নিশ্চিতকরণ, বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড অনুসরণ যাচাই এবং অনুমোদনহীন ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে।

এছাড়া ভবনের উচ্চতা, সেটব্যাক ও ফ্লোর এরিয়া রেশিও তদারকির পাশাপাশি নির্মাণ শেষে ভবনের ব্যবহারযোগ্যতা যাচাই করে অকুপেন্সি সার্টিফিকেটও প্রদান করা হয় বলে জানান তিনি।

/জেইউ/এম/
সম্পর্কিত
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের আলোচিত সেই ‘হটস্পট’
ভূমিকম্পে ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবন চিহ্নিত করছে রাজউক
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি